Posts

অবিশ্রান্ত হৃদয়

Image
কলমের কালি শেষ, লেখা তাই শান্ত- অবিরাম রক্ত ক্ষরণ, হৃদয় হয়নি এখনও ক্লান্ত। .......✍ হিমাংশু!

ব্যর্থ প্রেমের কথা

Image
কেনো জানিনা আজও তোমার কথা খুব মনে পড়ে, তুমি আর ফিরে আসবে না  জেনে ও তোমার অপেক্ষায় থাকি, জানি না এ কেমন নেশা। তোমার কি একটুও মনে পড়ে না? নাকি  অভিমান করে আছো, না সে তো  তোমার হওয়ার কথা নয়। তুমি তো আমায় ভালবাসো না,আজ আমি এসব কি ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? অজুহাত তোমার  দিতে হলোনা, তোমার চলে যাওয়ার পথ তো আমি পরিস্কার করে দিলাম, তুমি সেই মসৃণ পথ ধরে চলে গেলে,আর যাওয়ার সময় ভুলের ভার আমার উপর চাপিয়ে গেলে।আমি সে ভার বইতে অক্ষম ভেবোনা, তোমার অবহেলা সইতে আজও আমি বেশ পটু,এ ভার বইতে পারাতে ও একধরনে আনন্দ আছে। যদি কোনো দিন দেখা হয়ে যায়, চোখে চোখ পরে যায়, মুখ ফিরিয়ে নিও না, আমার আনন্দের প্রকাশ চিরকাল রয়ে যাবে।                                                   ........✍ হিমাংশু।

আজব কথা

Image
একটা অসাধারণ উক্তি- "যেদিন থাকবোনা সেদিন বুঝবে", কিন্তু এটা বুঝতে পারলাম না ,যেদিন তুমি থাকবেনা, সেদিন আমি বুঝতে পারলেও তুমি তো বুঝতে পারবেনা।। 🤔 প্রশ্ন টা ঠিক এইরকম-তাহলে প্রথম কে ছিলো না,কিন্তু সব বুঝে ফেলেছিল?

সীমানা বদল

Image
____সীমানা বদল____            ‌    অতিথিশালার অতিথি হয়ে-                                    দাঁড়িয়ে আছি আমি।               ‌‌তবুও কেউ বাড়ায়নি হাত-                                   হয়তোবা সে অনেক দামি।                তাই দূর হতে দেখছে তারা-                                       হয়েছি আজ অচেনা।               ভাবনারা আজ ভাবায় না আমার-                                  বদলে নিয়েছি মোর সীমানা। কলমে ~ হিমাংশু  __________________________________________

জীবনতরী

Image
👤কোনো একদিন খুলে যাবে দুয়ার, আমি বাহির হয়ে দেখবো,সমুদ্রে উঠেছে জোয়ার। স্মৃতিগুলো সব ঢেউয়ের তালে নাচতে থাকবে, অসহায় জীবনতরী সেই জোয়ারে ভাসবে  ! ......✍হিমাংশু।

হৃদয়ের আর্তনাদ

Image
হৃদয়ের আর্তনাদ,, হৃদয়ের চাপা কান্নায়, ভেজে না ভালোবাসা, আহত আহ্বানে সাড়া দেয় না এ যুগের প্রেম, তোমার আমার শরীর ভিজছে প্রেমাসিক্ত জলে, তরতাজা শরীরের গন্ধে ছুটছে- দূরন্ত গতিতে ভালোবাসার এক্সপ্রেস, তার আওয়াজে বধির সবাই, হৃদয়ের আর্তনাদ শুনতে পায় না তাই। -----------✍ হিমাংশু।

খেলা শেষে

🏏আজ তুমি কি বলবে? সত্য মিথ্যার খেলায়, খেলোয়াড় ছয় মেরে চলে গেছে,ঘূর্ণি বলের ঘূর্ণন না বুঝে -কেবল কব্জির জোরে মাঠ পার করে দিয়েছে। উইকেটের বিপরীতে আম্পায়ার হাত তুলে তার ইঙ্গিতও দিয়ে দিয়েছে,কেবল উইকেট পোঁতা স্থানে এখনও ক্ষত চিহ্ন রয়ে গেছে।।                                     ✍  হিমাংশু! ---------------------------------------------------------------