ব্যর্থ প্রেমের কথা

কেনো জানিনা আজও তোমার কথা খুব মনে পড়ে,
তুমি আর ফিরে আসবে না  জেনে ও তোমার অপেক্ষায় থাকি, জানি না এ কেমন নেশা। তোমার কি একটুও মনে পড়ে না? নাকি  অভিমান করে আছো, না সে তো  তোমার হওয়ার কথা নয়। তুমি তো আমায় ভালবাসো না,আজ আমি এসব কি ভাবছি, পাগল হয়ে গেলাম নাকি? অজুহাত তোমার  দিতে হলোনা, তোমার চলে যাওয়ার পথ তো আমি পরিস্কার করে দিলাম, তুমি সেই মসৃণ পথ ধরে চলে গেলে,আর যাওয়ার সময় ভুলের ভার আমার উপর চাপিয়ে গেলে।আমি সে ভার বইতে অক্ষম ভেবোনা, তোমার অবহেলা সইতে আজও আমি বেশ পটু,এ ভার বইতে পারাতে ও একধরনে আনন্দ আছে। যদি কোনো দিন দেখা হয়ে যায়, চোখে চোখ পরে যায়, মুখ ফিরিয়ে নিও না, আমার আনন্দের প্রকাশ চিরকাল রয়ে যাবে।
   
                                              ........✍ হিমাংশু।

Comments

Popular posts from this blog

Exploring the Concept of Heaven and Hell in the Bhagavad Gita: A Journey of Spiritual Understanding

Exploring the Three States of Consciousness According to Vedanta

The Concept of Rebirth According to Vedanta: Exploring the Eternal Cycle of Life