খুঁজবো

""""""""খুঁজবো"""""___

খুঁজে পাইনি, হয়তোবা খুঁজতে পারিনি,
আমি ভবঘুরে হবো, খুঁজতেই হবে হোক রজনী।
প্রভাত কাল, যখন কাক কাকা করে উড়ে যাবে,
আমিও যাবো খুঁজতে,ওদের সাথে ঐ পূবে।
সন্ধ্যা বেলার আকাশে তারাদের মাঝে,
না হয় খুঁজবো তোমায়,শীতল বরফের খাঁজে।
এক এক করে দেখবো, যত আছে শিশু,
মিললেও মিলতে পারে, প্রস্ফুটিত নবীন যীশু।
না হয় খুঁজবো তোমায়, কচুরিপানার ফুলে,
যদি থাকো তুমি,প্রবীণ কোনো বটবৃক্ষের আবডালে।
খুঁজতে খুঁজতে যাবো, মরুভূমির বালুকাময় পথে,
মরিচীকার মাঝে নিজেকে হারাবো, যদি দেখা হয় তোমার সাথে।
 না হয় খুঁজবো তোমায,রামধনু রঙের পথে,
ছুটবো ঝিঁ ঝিঁ পোকার আওয়াজের সাথে।
 না হয় খুঁজবো তোমায়,পুরাতন স্মৃতির ঝাঁপি তে,
খুঁজবো তোমায় মায়া হাতে, ওল্টানো পুঁথির পাতা তে।
না হয় খুঁজবো তোমায় ভিখারীর বেশে,
যদি দেখা হয়ে যায়,কোনো গৃহস্বামীর পর্ণকুটির পাশে।
সব শেষে খুঁজবো তোমায়,হিয়ার মাঝে,
যদি দেখা দাও,পেতেছি আসন অন্তর মাঝে।

                 ✍ হিমাংশু

Comments

  1. Jare paya jay na onno kothayo, hriday majhe take khnujio

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Exploring the Concept of Heaven and Hell in the Bhagavad Gita: A Journey of Spiritual Understanding

Nishkama Karma: The Path of Selfless Action According to the Bhagavad Gita

The Concept of Rebirth According to Vedanta: Exploring the Eternal Cycle of Life